1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র ও বিএনপির মানববন্ধন কর্মসূচী পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র ও বিএনপির মানববন্ধন কর্মসূচী পালন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বুধবার সকাল ১১টায় যুবদল, পৌর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে হাজার হাজার মানুষ অংশগ্রহন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির ফকির, আমতলীর সিনিয়র সাংবাদিক সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের প্রতিনিধি খায়রুল বাড়িয়া নাবিল, ইনজামামুল হক আবিদ, মৈতি, নির্জনা ও তনি প্রমুখ।
বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামাম্দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান। সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD