1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মঙ্গলবার বড়দের আদলে চাইল্ড ক্লাবের শিশুদের জমজমাট বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়।
সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দুইটি বুথে স্বচ্ছ ব্যালট বাক্সে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে মোট ৯ টি পদে শিশুরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে চেয়ারম্যান পদে বিজয় শেখ, মিলন খান ও বিথী আক্তার এবং সেক্রেটারি পদে আপন শেখ ও সানজিদা সানজু প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত ‘চাইল্ড ক্লাব’ গণস্বাস্থ‍্য কেন্দ্রের মাঠে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ১৪৭ জন ছেলে ও ২৩৭ জন মেয়েসহ মোট ৩৮৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারি শিক্ষক শফিউল্লা মন্ডল ও দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান লিপি আক্তার।
নির্বাচনের প্রার্থী মিলন খান ও সানজিদা আক্তার জানান, তারা পোষ্টার ছাপিয়ে এবং ভোটারদের বাড়িবাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আশা করছেন বিজয়ী হবেন।
ভোটার রমজান আলী, শাওন শেখ, বিথী আক্তার সহ কয়েকজন বলেন, এর আগে বাবা-মা’কে ভোট দিতে দেখেছি। আজ জীবনে প্রথমবারের মতো নিজেরা ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) চাইল্ড ক্লাবের কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করে। নির্বাচনের সার্বিক তত্বাবধানে থাকেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, চাইল্ড ক্লাবের অধিকাংশ শিশু আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। ঝড়ে পড়া শিশুরাও এখানে নিয়মিত আসে। এখানে তাদেরকে শিশু সুরক্ষা ও শিশু অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। তারা শিশু নির্যাতন বাল্য বিয়ে, পড়ালেখা থেকে ঝড়ে পড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। পাশাপাশি তারা বিভিন্ন বিনোদন মূলক কর্মকান্ড, খেলাধুলা ও দিবস উদযাপন করে নিয়মিত।
চাইল্ড ক্লাবের নির্বাচন শিশুদের ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চা, সঠিক নেতৃত্ব নির্বাচন ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD