1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী নিহত: উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী নিহত: উত্তপ্ত আদালত প্রাঙ্গণ

নুরুল কবির স্টাফ রিপোটার চট্টগ্ৰাম

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্যদের হামলায় শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। নিহত আলিফ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু জানান, ইসকন সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করে। আইনজীবীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসকন নিষিদ্ধের দাবি তুলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম। এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে ইসকন কর্মীরা প্রিজনভ্যান আটকে রাখে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ইসকন কর্মীরা গলিতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইফুল আলিফের ওপর প্রাণঘাতী হামলা চালায়।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, ইসকন কর্মীদের হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালত প্রাঙ্গণ এবং আশপাশে উত্তেজনা এখনও বিরাজ করছে।

এ ঘটনায় আইনজীবী সমাজ ও বিভিন্ন মহল দ্রুত বিচার দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD