1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী প্রতিনিধি

আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে কয়েক হাজার লোক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন দিবসটি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উলক্ষে পুরাতন হাসপাতাল সড়কের নতুন ডাকবাংলো চত্ত্বর থেকে হাজার হাজার লোক এক বর্নাঢ্য র‍্যালিতে অংশগ্রহন করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ডাকবাংলো চত্ত্বরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান আকন, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু,সাবেক চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির যুগ্মআহবায়ক আমিনুল ইসলাম জাকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রিপন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ছাত্রদলের আমতলী উপজেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD