1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

স্থায়ী শ্রেণীকক্ষের দাবিতে ইবির তিন বিভাগের অবস্থান কর্মসূচি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

স্থায়ী শ্রেণীকক্ষের দাবিতে ইবির তিন বিভাগের অবস্থান কর্মসূচি।

তারিকুল ইসলাম, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার, এই তিন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে স্থায়ী শ্রেণীকক্ষের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীদের দাবি, স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দ না হওয়ায় তাদের শিক্ষাজীবন বারবার বিঘ্নিত হচ্ছে, যা তাদের পড়াশোনায় বিরূপ প্রভাব ফেলছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে কিছু কক্ষ বরাদ্দ করেছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তবে, পরে ওই রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের অধীনে চলে আসে। এর ফলে তিন বিভাগের শিক্ষার্থীরাই নিজেদের জন্য স্থায়ী শ্রেণীকক্ষের দাবি নিয়ে আন্দোলনে নামেন।

পরে, তিন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং তিন বিভাগের সভাপতি ও সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “রবীন্দ্র-নজরুল কলা ভবনের কক্ষ বন্টনের দায়িত্বে ছিলেন কলা অনুষদের ডিন। বর্তমানে তিনি ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। তিনি ফিরলে তিন বিভাগের সভাপতিদের সাথে নিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD