1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

ভরনণপোষণের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

ভরনণপোষণের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাত

সদরপুর প্রতিনিধি 

ভরণপোষণের প্রতিশ্রুতি দিয়ে এক প্রতিবন্ধীর জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি গ্রামের মৃত্যু মেঘনাথ ঘোষের প্রতিবন্ধী পুত্র স্বপন ঘোষ  ২৮শে অক্টোবর সোমবার দুপুর ২ টার সময় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাররীক প্রতিবন্ধী স্বপন ঘোষ বলেন, আমার পৈত্রক সুত্রে পাওয়া সম্পত্তি থেকে চাররশি মৌজার ২৭৪ নং খতিয়ানে বি,এস  ৪ নং দাগে ২৫ শতাংশ বসতভিটার জমি আমার দুরসম্পর্কের ভাতিজা ভাংগা উপজেলার  নওপাড়ার নিবাসি শংকর কুমার দে এর পুত্র নিতাই চন্দ্র দে গত ৪/১০/২০১৮ সালে আমাকে ভরনপোষনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিলমুলে দান পত্র রেজিস্ট্রি করে নেয়। আমার কোন স্ত্রী সন্তান না থাকায় উক্ত জমি দান করে দেই। স্বপন ঘোষ আরো জানান, জমি রেজিস্ট্রী করে নেওয়ার পর থেকে  নিতাই চন্দ্র দে আমার আর কোন খোজ খবর নেয়না। বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছি। নিতাই চন্দ্র দের নিকট ভরনপোষন চাইলে আমাকে গালিগালাজ করা হয় এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। বর্তমানে আমার দানীয় সম্পত্তি অন্যত্র বিক্রির পায়তারা করছে বলে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন।  আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি আমার দান রেজিস্ট্রি বাতিল করে প্রতারকের নিকট থেকে আমার সম্পত্তি ফেরত দেওয়া হোক। এ,ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।  এই ব্যাপারে স্বপন ঘোষ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD