1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয়

রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

রাজশাহী এসোসিয়েশনের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন 

মোস্তাফিজুর রহমান ঃরাজশাহী ব্যুরো চীফ

রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী এসোসিয়েশন সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবন দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর মো. নুরল আলম এবং বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক এসএম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত সহ রাজশাহী এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতিকে কলঙ্ক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেছেন, স্বাধীনতা অর্জনের মূল নায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু তাঁর সমস্ত রাজনৈতিক জীবনে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে রাজনৈতিক আদর্শ লোক হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তো একজন সত্যিকারের রাজনৈতিক নেতা হিসেবে তাঁর সমগ্র জীবনে সততা, নিষ্ঠা, অসীম সাহসিকতার পরিচয় পরিলক্ষিত হয়েছে। তিনি সবসময় বিশ্বমানবতার পক্ষে কাজ করেছেন। যেখানেই মানবতা লঙ্ঘিত হয়েছে, সেখানে তিনি মানবতার পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য বিশ্ব শান্তি পরিষদ তাকে জুলিও কুরি পদকে ভূষিত করেন।

উপস্থিত বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতি ও বাংলাদেশের স্থপতি। তাইতো তিনি শৈশব কাল থেকেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতায় সমৃদ্ধ। পাকিস্তানের কারাগারে নিশ্চিত মৃত্যুর কথা জেনেও তিনি অকুতোভয়ে ঘোষণা করেছিলেন: “তোমরা আমার লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। যে বাংলার আলো বাতাসে বেড়ে উঠেছি, সেই বাংলা-ই চিরনিদ্রায় শায়িত থাকতে চাই।#

রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী এসোসিয়েশন সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবন দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর মো. নুরল আলম এবং বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক এসএম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত সহ রাজশাহী এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতিকে কলঙ্ক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেছেন, স্বাধীনতা অর্জনের মূল নায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু তাঁর সমস্ত রাজনৈতিক জীবনে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে রাজনৈতিক আদর্শ লোক হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তো একজন সত্যিকারের রাজনৈতিক নেতা হিসেবে তাঁর সমগ্র জীবনে সততা, নিষ্ঠা, অসীম সাহসিকতার পরিচয় পরিলক্ষিত হয়েছে। তিনি সবসময় বিশ্বমানবতার পক্ষে কাজ করেছেন। যেখানেই মানবতা লঙ্ঘিত হয়েছে, সেখানে তিনি মানবতার পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য বিশ্ব শান্তি পরিষদ তাকে জুলিও কুরি পদকে ভূষিত করেন।

উপস্থিত বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতি ও বাংলাদেশের স্থপতি। তাইতো তিনি শৈশব কাল থেকেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতায় সমৃদ্ধ। পাকিস্তানের কারাগারে নিশ্চিত মৃত্যুর কথা জেনেও তিনি অকুতোভয়ে ঘোষণা করেছিলেন: “তোমরা আমার লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। যে বাংলার আলো বাতাসে বেড়ে উঠেছি, সেই বাংলা-ই চিরনিদ্রায় শায়িত থাকতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD