1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরি জাতীয় করনের  দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি । দৈনিক নয়া কণ্ঠ            

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরি জাতীয় করনের  দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে চাকরি জাতীয় করনের এক দফা এক দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।

রবিবার ২৫ আগস্ট সকাল ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে আনসার সদস্যগণ  এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড থেকে সিএন্ডবি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা বলেন তাদের নিয়োগের সময় কখনই বলা হয়না যে তাদের চুক্তিতে কাজ করানো হবে। অথচ একই বাহিনীতে আনসার ব্যাটালিয়নদের এমন বৈষম্যের বাইরে রাখা হয়েছে। তাদের বেতন ভাতা, রেশন সবই রাষ্ট্রিয় কোষাগার থেকে হয়ে থাকে। এ দাবিতে চাকরি জাতীয় করনের এক দফায় তারা রাস্তায় নেমেছে বলে জানান। যতোদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততোদিন তারা কাজে ফিরবেন না বলেও হুশিয়ারি দেন। এসময় তাদের বিক্ষোভ মিছিলটি সাহেব বাজরের দিকে যেতে চাইলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সিএন্ডবি মোড়েই কর্মসূচী শেষ করতে বলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD