রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরি জাতীয় করনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে চাকরি জাতীয় করনের এক দফা এক দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।
রবিবার ২৫ আগস্ট সকাল ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে আনসার সদস্যগণ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড থেকে সিএন্ডবি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা বলেন তাদের নিয়োগের সময় কখনই বলা হয়না যে তাদের চুক্তিতে কাজ করানো হবে। অথচ একই বাহিনীতে আনসার ব্যাটালিয়নদের এমন বৈষম্যের বাইরে রাখা হয়েছে। তাদের বেতন ভাতা, রেশন সবই রাষ্ট্রিয় কোষাগার থেকে হয়ে থাকে। এ দাবিতে চাকরি জাতীয় করনের এক দফায় তারা রাস্তায় নেমেছে বলে জানান। যতোদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততোদিন তারা কাজে ফিরবেন না বলেও হুশিয়ারি দেন। এসময় তাদের বিক্ষোভ মিছিলটি সাহেব বাজরের দিকে যেতে চাইলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সিএন্ডবি মোড়েই কর্মসূচী শেষ করতে বলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM