1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

হে প্রিয় ছোট বোন আছিয়া

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত

হে প্রিয় ছোট বোন আছিয়া
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

হে প্রিয় ছোট বোন আছিয়া,
তোমার মৃত্যুতে
প্রকম্পিত হয়েছে বাঙালির হৃদয়।
কুটি প্রান কেঁদেছে
তোমার রক্তাক্ত দেহ দেখে।
প্রশ্ন উঠেছে জনতার হৃদয়ে
তুমি কেন স্তব্ধ রয়েছো চিকিৎসালয়ে।

হে প্রিয় ছোট বোন আছিয়া-
তোমাকে ধর্ষন করেনি,
ধর্ষণ করেছে প্রিয় জন্মভূমিকে।
তোমাকে রক্তাক্ত করেনি,
রক্তাক্ত করেছে জনতার হৃদয়কে।

বিবেকের কাছে মোরা প্রশ্নবিদ্ধ
তুমি চলে গিয়েছো পরপারে,
তুমি যুগের শ্রেষ্ঠ সন্তান
হে প্রিয় বোন, তুমি বাংলার অহংকার।

তুমি শহীদ হয়েছো
চলে গিয়েছো চিরনিদ্রায়,
আজ থেকে তুমি মুক্ত
পরতে হবে না আর শকুনের থাবায়।

হে প্রিয় ছোট বোন আছিয়া,
তোমার নির্যাতিত মৃত্যুতে
যে প্রতিবাদের আগুন জ্বলেছে জনতার হৃদয়ে।
সেই আগুন হবে দাবানল,
পুড়াবে সকল নরপশুদের কে।

তুমি মরনি-চির অমরত্ব অর্জন করেছো,
ফেলানীর মত যুগের পর যুগ
এই জাতি তোমাকে স্মরণ করবে,
তুমি লেখকের কলমের ভাষায়
প্রতিবাদের দাবানল হয়ে জ্বলবে।

তুমি ফুলের মত ফুটবে
কবিতার ছন্দে,
নরপশুদের আতঙ্ক হয়ে রুখবে।
তুমি অমর চির অমর
প্রতিবাদের উত্তাল জাকরণ,
তোমার খুনিদের দিতে সাজা
প্রয়োজনে সংগ্রাম চলবে আমরণ।

আমরা পারলাম না তোমাকে বাঁচাতে
ক্ষমা করে দিও আমাদের,
হে প্রিয় বোন জনতার আদালতে
বিচার হবে তোমার খুনিদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD