1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দে সাংবাদিক ফোরাম’র দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত
গোয়ালন্দে সাংবাদিক ফোরাম’র দোয়া ও ইফতার মাহফিল
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ) সন্ধ্যায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক শামীম শেখ, মইনুল হক মৃধা, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন, ফিরোজ আহমেদ, সদস্য রাশেদুল হক রায়হান, মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শামীম, মো. মজিবুর রহমান খান জুয়েল, শেখ মমিন, মো. শাকিল মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের ভূমিকা, দেশ ও সমাজে তাদের অবদান এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন চ‍্যানেল এস টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে অতিথিসহ সবাই ইফতারে শরিক হন।গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD