1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আটক – ১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আটক – ১

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলার চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মারুফ হোসেন মিতুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল ১৩ ই জুন বৃহস্পতিবার  রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ মারুফ হোসেন মিতুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন আসকরপুর সরদহ গ্রামের মোঃ মোতাহার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে  ঢাকার দিকে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD