রাজশাহীতে র্যাবের অভিযানে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আটক - ১
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলার চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মারুফ হোসেন মিতুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল ১৩ ই জুন বৃহস্পতিবার রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মারুফ হোসেন মিতুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন আসকরপুর সরদহ গ্রামের মোঃ মোতাহার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM