1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

গোয়ালন্দে ইজারাকৃত পার্কিং ইয়ার্ড হতে মোটরসাইকেল চুরি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

গোয়ালন্দে ইজারাকৃত পার্কিং ইয়ার্ড হতে মোটরসাইকেল চুরি

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ১৩ মার্চ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ ঘটিকা হইতে সকাল ৬ ঘটিকার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রেল স্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ড হতে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. খালেক শেখের ছেলে মো. জুয়েল শেখ (৩৫)।

অভিযোগপত্রে ভিকটিম জুয়েল শেখের বর্ণনানুযায়ী জানা যায়, গত ১২ মার্চ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় তিনি তার নিজের ব্যবহারকৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার মানিকগঞ্জ হ ১২-৬৫৭২ গাড়িটি রেল স্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ডে টোকেন নিয়ে রেখে যান। পরে তিনি দিবাগত রাত শেষে সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল আনার জন্য পার্কিং এর দায়িত্বপ্রাপ্তদের কাছে টোকেন দিলে দায়িত্ব প্রাপ্তরা টেকেন অনুযায়ী তার গাড়ি খুঁজে পায় না।

এসময় মোটরসাইকেল হারানোকে কেন্দ্র করে পার্কিং ও স্থানীয় লোকজনের মধ্যে দীর্ঘ সময় ধরে বাক-বিতণ্ড সৃষ্টি হয়।

এ ব‍্যাপারে পার্কিংয়ের দায়িত্বে থাকা মোসলেম শেখ জানান, ভোর রাত ৪ ঘটিকার সময় টোকেন অনুযায়ী আমি গাড়ি মিলিয়ে দেখি সব গাড়ি ঠিক আছে। পরবর্তীতে সকাল সাড়ে ৬ ঘটিকার সময় এসে দেখি ভিকটিমের গাড়ি নাই।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এব‍্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD