1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন আনু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন আনু

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মো. আনোয়ার মোল্লা ওরফে (আনু মোল্লা)। পাত্রীর বয়স (৫০)। সন্তানদের সম্মতিতে শেষ বয়সে একাকীত্ব মোচনের চেষ্টায় নিজেই পাত্রী দেখে পছন্দ করেন।
রোববার (২৬ মে) সন্ধ্যায় ছেলে-মেয়ে ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া এলাকার বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা যায়, মো. আনোয়ার মোল্লার এটা তৃতীয় বিয়ে। তিনি এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা গেছে প্রায় একযুগ আগে এবং দ্বিতীয় স্ত্রী মারা গেছে ছয় বছর আগে। সেই স্ত্রীদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা বাবার একাকীত্বের কথা চিন্তা করে তৃতীয় বিয়েতে মত দিয়েছে।
আনোয়ার মোল্লা বলেন, আমি ছেলে-মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি।
প্রতিবেশী রতনা বেগম বলেন, তিনি অনেক দিন হলো বিয়ের করার জন্য পাত্রী খুঁজেছেন। তার ছেলে-মেয়েরা বাবার একাকীত্বের কথা চিন্তা করেই বিয়েতে সম্মতি দিয়েছে।

এই বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এ ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD