1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ গত কয়েকদিন থেকে মতিহার থানাধীন মিজানের মোড় নদীর ধার এলাকায় “সুমন স্টোর” নামে একটি মুদিখানার দোকানে গিয়ে মুদি ব্যবসায়ীকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তার দোকানে টাকা আবদার করতো। তাদের চাহিদামতো টাকা দিতে না পাড়ায় “সুমন স্টোর” এর মালিক সুমন আলীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছে সুমনের পরিবার। আজ রবিবার ২৬ ই মে একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন সুমনের ছোট বোন ও শ্যামপুর (চরপাড়া) এলাকার আকবর আলীর মেয়ে সুমাইয়া।

 

সুমাইয়া বলেন, গত ২৫ মে ২০২৪ ইং তারিখ রাত্রী ১০টা ৫০মিনিটের সময় মতিহার থানা এলাকার তালাইমারী (পাওয়ার হাউজপাড়া) এলাকা থেকে এক মহিলা মাদকব্যবসায়ীকে মাদকসহ আটক করে মতিহার থানা পুলিশ। সেই মামলায় পলাতক হিসেবে ব্যবসায়ী সুমনকে দেখিয়ে মামলা করেছেন। মামলায় যে সময় উল্লেখ আছে সে সময়ে সুমন তার দোকানে  ছিলো যার সি সি টিভি ফুটেজ ভুক্তভোগীদের কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি। অভিযুক্ত পুলিশ সদস্যদের চাওয়া অর্থ দিতে না চাওয়ার কারনে আজ ব্যবসায়ী সুমনের নামে এমন মিথ্যা মামলা দিয়েছে এই পুলিশ সদস্যরা বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সুমনের মা বলেন,আপনাদের সংবাদ মাধ্যমে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলার বিষয়টি প্রকাশ করে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলাটি তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা জানি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন ভালো মানুষ। আমি তার কাছে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলা তদন্ত পূর্বক প্রত্যাহারসহ মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে  সুমনের পিতা:আকবর আলী,মাতা: নুরবানু বেগম ও তার ছেলে,মেয়ে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মতিহার থানার এসআই সুনিরাম মুরমুকে ফোন দিলে তিনি থানায় গিয়ে কথা বলার জন্য বলেন এবং ফোনে কোন কথা বলবে না বলে ফোন কেটে দেয়।

এছাড়াও মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মোবারক পারভেজ গণমাধ্যমকে জানান , তাদের কাছে যদি সে-রকম কোন সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এ ঘটনার সুষ্টু তদন্ত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD