1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল।

স্যানিটারি ইন্সপেক্টর এবং তার ছেলে মিলে অর্ধকোটি টাকা আত্মসাৎ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

স্যানিটারি ইন্সপেক্টর এবং তার ছেলে মিলে অর্ধকোটি টাকা আত্মসাৎ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

বিগত ২০২২ সালে অভিযুক্ত সোনার মা স্যানিটারি ইন্সপেক্টর সামছুন নাহারের বিরুদ্ধে উপঢৌকন না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি দেওয়া সহ নানা অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।

অনেক এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করার গুঞ্জন রয়েছে অভিযুক্ত সোনার বাবা আবু নাছিম মোঃ ফরহাদের বিষয়ে।  তবে উপজেলার সোনামুখী ইউনিয়নের নিজ গ্রাম জাফরপুরে রয়েছে তাদের অভিজাত্যে পরিপূর্ণ দুইতলা বিশিষ্ট একটি বাড়ি।

 

ভুক্তভোগী শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান , আমি আমার পাওনা টাকার বিষয়ে সোনার বাড়িতে গিয়ে কোন প্রকার প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজ তার মা আগামী পনের দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে লিখিত এবং একটি চেক প্রদান করেছেন।

 

অপর ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, অভিযুক্ত সোনা ব্যবসার কথা বলে এবং কর্য নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছে। টাকাগুলো নেওয়ার জন্য তার মায়ের কাছে গেলে উল্টা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেয়। টাকার বিষয়ে থানায় লিখিত দেওয়া আছে।

 

এবিষয়ে অভিযুক্ত সোনার মা স্যানিটারী ইন্সপেক্টর সামছুন নাহার কোন মন্তব্য করবেন না বলে জানান।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন গণমাধ্যমকে জানান ,  তাদের বিষয়ে আগের ওসি থাকা কালীন থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সে দেশে না থাকায় তেমন অগ্রগতি করা যায়নি তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, তাদের মা-ছেলের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তারা টাকাগুলো ফেরত দিবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছে। উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD