1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

ঝিনাইগাতীতে বিনা চিকিৎসায় মৃত্যুর শয্যায় রহমত আলী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

ঝিনাইগাতীতে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রহমত আলী

আল-আমিন স্টাফ রিপোর্টার: রহমত আলী (৩০) নামে এক দিনমজুর সড়ক দুর্ঘটনায় এক হাত ও পা ভেঙ্গে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না।
রহমত আলী উপজেলার নলকুড়া ইউনিয়ন হলদীগ্রাম আর্শ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও ওই গ্রামের আক্কাস আলীর পুত্র। এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার রহমত আলীর সহায়- সম্বল ও বাড়িঘর না থাকায় স্থান হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পে। শ্রম বিক্রি করে চলে তার চার সদস্যের পরিবারের জীবন – জীবিকা। ওই গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদিরসহ গ্রামবাসীরা জানান একদিন কাজে না গেলে সেদিন রহমত আলীর পরিবারের সদস্যের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। রহমত আলী জানান,
গত প্রায় ছয় মাস আগে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন রহমত আলী। এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হাড়িয়ে তাকে ধাক্কা দিলে রহমত আলীর ডান- হাত ও ডান পায়ের হাটুর ঊরু ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের আর্থিক সহায়তায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও পরে সেখান তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত আর্থিক সংকট থাকায় রহমত আলীকে আর চিকিৎসা করাতে পারেনি পরিবারের লোকজন। বর্তমানে চিকিৎসার অভাবে পঙ্গুত্ববরন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রহমত আলী। প্রতিবেশিদের সাহায্য সহায়তায় অনাহারে অর্ধাহারে দিনকাটলেও আর্থিক সংকটে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহমত আলী। তিনি সমাজের বৃত্তবান, প্রশাসনের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া সহায়তার আশ্বাস দিয়েছেন। রহমত আলীর সাথে যোগাযোগ ও সহায়তা করতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল ০১৭০১৮৫৫০১১।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD