1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

পাটগ্রাম ইউনিয়নের সচিব এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ’র অভিযোগ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

পাটগ্রাম ইউনিয়নের সচিব এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ’র অভিযোগ ।

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের কাজে সচিব কর্তৃক অর্থ আত্মসাৎ’র অভিযোগ উঠেছে। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব সরাফাত আলীর বিরুদ্ধে মাটি কাটায় অংশ নেওয়া কয়েকজন শ্রমিকের টাকা আত্মসাৎ করার এমন তথ্য পাওয়া গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ২৪৬ জন শ্রমিকের মধ্যে সরিফা বেগম, সেফালী খাতুন, রাশেদা বেগম, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, নুর আলম, আব্দুল কুদ্দুস ছাড়াও আরও অনেকেই এখনো তাদের মজুরীর অর্থ পায়নি বলে জানা যায়। ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমাদের মোবাইল নাম্বারের জায়গায় নিজের পছন্দমতো নাম্বার ব্যবহার করে টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সচিবের ব্যবহৃত সরকারি নাম্বারেও টাকা তোলা হয়েছে বলে জানান তারা। এঘটনায় অভিযুক্ত সচিব সরাফাত আলীর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, আমাকে সরকার ফাঁসিয়েছে। এখানে সরকার দোষী। আমি এসব করিনি। গণমাধ্যমের প্রশ্নে এমন অসংলগ্ন কথাবার্তার এক পর্যায়ে সরাফাত আলী অভিযোগ স্বীকার করে মীমাংসার প্রস্তাব দেন এবং উত্তোলনকৃত টাকার ভাগ দিতে চান। তিনি বলেন, ‘আমরা আন্ডারগ্রাউন্ডে বসি। যদি আমরা খায়য়া সমাধান হয়ে যায়ত হয়য়া যাইবে। না হইলে আই এ্যাম রেডি (ভিডিওসহ)।’

এবিষয়ে পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান সচিবের অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, ভুক্তভোগীদের পরিশ্রমের টাকা ফেরত দেওয়া ছাড়াও আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা অবগত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD