1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

নরসিংদীর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নরসিংদীর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী) রায়পুরা

নরসিংদীর শিবপুরে পুকুর থেকে মাহফুজা বেগম (৩২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মে) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুজা বেগম শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মির্জানগর দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।
দুলালপুর ইউপি’র চেয়ারম্যান শামীম মোল্লা জানান, সকাল নয়টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলেও তাৎক্ষনিক তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত নারীর পরনে সালোয়ার কামিজ ছিল। গায়ের রং শ্যামলা। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা শুরু করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন নিহতের স্বজনদের বরাতে জানান, নিহত মাহফুজাসহ তারা তিন বোন। এরমধ্যে মাহফুজাসহ আরও একবোন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। পরে আবার নিজ থেকেই বাড়ি ফিরে আসতো। তিনদিন আগে মাহফুজা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে রোববার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে পরিচয় শনাক্ত করে। শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD