1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

জুমার নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

জুমার নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদীতে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত তৌহিদ মিয়া (১৮) একই এলাকার মাসুম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে বকশিগঞ্জে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিল। ভারেরা তিন রাস্তার মোড় এলাকায় গেলে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের তিন আরোহী। পরে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় এবার এসএসসি পাস করেছে আর ফয়সাল দশম শ্রেণির ছাত্র। আহত তৌহিদ মাদরাসা থেকে হাফেজি শেষ করেছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অমিও জ্যোতি বলেন, দুজনের মধ্যে হৃদয় ঘটনাস্থলেই মারা গেছে। আর তৌহিদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শেরপুর সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় ফয়সাল।

শ্রীবরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD