1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে এসএসসির ফল প্রকাশ হবে : আন্তঃ শিক্ষা বোর্ড। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে এসএসসির ফল প্রকাশ হবে : আন্তঃ শিক্ষা বোর্ড

মোঃ মোবারক হোসেন নাদিম

আগামী ৯-১১ মের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
এই সময়ের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
প্রফেসর তপন কুমার সরকার জানান, প্রস্তাবিত তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হয়ে থাকে। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষা বোর্ডসমূহ: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে ২০ মার্চ শেষ হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ড: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে ২১ মার্চ শেষ হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড: তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে ২১ মার্চ শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD