1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মো: মাহবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল,সাবেক ছাত্রনেতা কাদির মিষ্টারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কলেজগেইট এ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। সভাশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে বই বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD