1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা পরিষদের শহীদ এ এইচ এম কামরুজ্জামান মিলনায়তনে আজ সোমবার সকাল ১০ টায় চেয়ারম্যান প্রফেসর ড, মোঃ অলীউল আলম এর সভাপতিত্বে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মোঃ হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম , কলেজ পরিদর্শক প্রফেসর মো: এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা . জিয়াউল হক, উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো: বাদশাহ হোসেন , প্রোগ্রামার মো: সিরাজুল ইসলাম, তথ্য ও গণ সংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার , এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ টি জেলার ২৬৬ টি কেন্দ্র থেকে আগত সম্মানিত কেন্দ্র সচিব গন । অনুষ্ঠান সঞ্চালন করেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক( মাধ্যমিক ) মোঃ মঞ্জুর রহমান খান।

পবিত্র কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয় । সভায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম । সভায় উপস্থিত সকল কেন্দ্র সচিবগণের নিকট ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করা হয় এবং তাদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয় । এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবির এবং বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক। এরপর প্রোগ্রামার মো: সিরাজুল ইসলাম কেন্দ্র সচিব গনের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে প্রদান করেন । এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২.০০.২৪৫ জন এর মধ্যে ছাত্র ১.০৩.০৫৮ জন এবং ছাত্রী ৯৭.১৮৭ জন । রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৬ টি । সুস্থ সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড, মোঃ অলীউল আলম কেন্দ্র সচিবগনের প্রতি আহ্বান জানান । তিনি বলেন , কোনো কেন্দ্র / কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবগনকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সকল বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে / সমন্বয় সাধন করে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন । এছাড়া জনপ্রতিনিধি , প্রশাসন , আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন । তিনি আরও বলেন, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে দক্ষ মানুষ গড়ে তোলার এবং টেকশয় উন্নয়নের স্বপ্ন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী । আমরাও তার মত স্বপ্ন দেখতে চাই ।
চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন । সাথে সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD