1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিজিবি সদস্য রইস উদ্দিন এর বাড়িতে শোকের মাতম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

বিজিবি সদস্য রইস উদ্দিন এর বাড়িতে শোকের মাতম

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইস উদ্দিনের (২৫) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এছাড়াও মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর গ্রামে নিহত রইস উদ্দিনের বাড়িতে এমন চিত্র দেখা যায়।

রইস উদ্দিনের মা রুমালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেতো আর পৃথিবীতে নেই। তাই আমি চেয়েছিলাম আমার ছেলেকে আমার বাড়ির পাশে দাফন করব। শুনেছি যশোরের বেনাপোলে ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে আমার ছেলের মরদেহ হস্তান্তর করেছে। জানতে পেরেছি হেলিকপ্টারে বাড়িতে আসবে তার মরদেহ। তাই আমার ছেলের মুখটা দেখব বলে অপেক্ষায় আছি।

রইস উদ্দিনের প্রতিবেশীরা বলেন, আমরা সাড়ে ৬টায় দাফনের সময় নির্ধারণ করেছি। শ্যামপুর ভবানিপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ যশোর জেলা হাসপাতালে রয়েছে। আমরাও অপেক্ষায় আছি। মরদেহ পেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে যশোরের বেনাপোলে ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ১৫মিনিটের সময় ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পরপর উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সিপাহী রইস উদ্দিন মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD