1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: নানা আয়োজনে স্মরণ বীর মুক্তিযোদ্ধাদের নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন: বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তির মহড়া জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড উত্তর বাড্ডা থেকে সাতারকুল ব্রিজ: ৬ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাজেকের জৌপুই পাড়ায় চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু

চলে গেলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল হক সবুজ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক

চলে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রোববার (১১ জুন) দিনগত রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আব্দুল হক সবুজের দ্বিতীয় পুত্র আশরাফুল হক বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাত ১১টার দিকে তার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এর আগে কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন আব্দুল হক সবুজকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে নেওয়া হয় আইসিইউতে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল হক সবুজ অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন৷ এবং রাজনীতিতে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেন। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংসদে দুবার নির্বাচিত ভিপি ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD