1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশের রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশের রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে’র রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি উপজেলা সড়কের উপর অর্ধশতাধিক গ্রাম পুলিশ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনসহ একাধিক গ্রাম পুলিশ সদস্য।

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন। এ সময় তারা আরও বলেন যদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে থানাসহ ইউনিয়ন পরিষদের ডিউটি বন্ধ করে দেবেন।এতেও কিছু না হলে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাম পুলিশ বৃন্দ প্রথমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে হত্যার বিষয় নিয়ে কথা বলেন। তারপর বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD