ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশের রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে'র রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি উপজেলা সড়কের উপর অর্ধশতাধিক গ্রাম পুলিশ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনসহ একাধিক গ্রাম পুলিশ সদস্য।
এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন। এ সময় তারা আরও বলেন যদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে থানাসহ ইউনিয়ন পরিষদের ডিউটি বন্ধ করে দেবেন।এতেও কিছু না হলে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাম পুলিশ বৃন্দ প্রথমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে হত্যার বিষয় নিয়ে কথা বলেন। তারপর বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM