1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নেত্রকোনায় কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নেত্রকোনায় কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম (৫১তম) ব্যাচের “কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন ” বিষয়ক ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সাকুয়াস্থ যুব ভবনের হল রুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভীন এর সভাপতিত্বে প্রশিক্ষণার্থী কমল দাসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কো অর্ডিনেটর অরুনাভ দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, কম্পিউটার প্রশিক্ষক এস এম শহিদুল্লাহ, সহকারী প্রশিক্ষক হুসাইন মোহাম্মদ শাহীন, প্রশিক্ষণার্থী সৈয়দা স্বর্ণা ও আরিফুল ইসলাম।

প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন প্রশিক্ষণার্থী কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাফিকুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক প্রয়োজন। এই জন্য যুব সমাজকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আপনারা আপনাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD