1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি।

পানি সেচ দেওয়া কে কেন্দ্র করে বগুড়ায় একজন আহত হাসপাতালে ভর্তি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বগুড়া প্রতিনিধি


বগুড়ার আদমদীঘিতে সবজি আবাদে পানি দেয়াকে কেন্দ্র করে মোফাজ্জল হোসেন (২৮) নামের এক কৃষককে মারধরে আহত করা হয়েছে। আহত মোফাজ্জল হোসেনকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের আফজাল হোসেনের ছেলে । গত বৃহস্প্রতিবার আদমদীঘি উপজেলার বড়িয়াবার্তা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানাযায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়িয়াবার্তা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন তার সবজি আবাদে নলকুপের পানি সেচ দেয়া নিয়ে একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা কৃষক মোফাজ্জল হোসেনকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় শিকার মোফাজ্জল হোসেনের বাবা আফজাল হোসেন বাদী হয়ে (১০ জুন) আদমদীঘি থানায় একই গ্রামের সিরাজুল ইসলাম ও অহিদুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা করেন।

আদমদীঘি থানার উপ পরিদর্শক হযরত আলী এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD