1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

পুঠিয়ায় ১৪৬ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

পুঠিয়ায় ১৪৬ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক।

___________রাজশাহী ব্যুরো

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দিঘলকান্দি হতে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদককারবারি গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গতকাল ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় ১৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার দিঘলকান্দি নামক এলাকায় র‌্যাব-৫, রাজশাহী এর দল অপারেশন পরিচালনা করে ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ লালচাঁন আলী (২৫), পিতা-মোঃ রায়হান আলী, সাং-ইছলাবাড়ী, ইউপি-১নং ইছলাবাড়ী, থানা-নাটোর সদর, জেলা-নাটোর’কে আটক করে।
ঘটনার বিবরণে জানা যায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ১নং বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামস্থ দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম ০১ জন ব্যক্তি’কে তার সাথে থাকা কার্টুনসহ আটক করে। পরবর্তীতে কার্টুনের ভিতর থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD