
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ও ভোটার ভাবনা নিয়ে বঙ্গমাতা গবেষনা কেন্দ্রের আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি ঃ ২৮ ডিসেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, শামসুল হক চৌধুরী হলে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গবেষণা কেন্দ্র” কর্তৃক আয়োজিত সংগঠনের সভাপতি এ.বি.এম. বায়েজীদ এডভোকেট এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান এর সঞ্চালনায় “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার- ২০২৩ এবং ০৭ জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল, রয্যাল ইউনিভার্সিটি অব ঢাকা রেজিস্ট্রার, অধ্যাপক ড. জামিল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন, অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী বকুল, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য মো: ফয়াজ উল্লাহ, ঢাকা সিটি হাসপাতালের চিকিৎসক ডা. এম ইয়াসিন আলী, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ- সভাপতি এইচ এম মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গতকাল ২৭ ডিসেম্বর যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তাকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই।
১৯৭১এর ৭মার্চ ভাষণে বঙ্গবন্ধু প্রধান দুটি বার্তায় দিয়েছিলেন একটি হলো “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম“ বঙ্গবন্ধুর আহবানে সারা দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিলো কিন্তু মুক্তির সংগ্রাম অবিরাম ও অবিচল ছিলো। বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রাম ছিলো অর্থ নৈতিক মুক্তি, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যেদিয়ে তা বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর অসমাপ্ত মুক্তি জাতির পিতা কন্যার হাত দিয়ে আজ বাস্তবায়ন হচ্ছে। আগামী দিনের সেই বার্তাই প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন। আশা করি তিনি সাত জানুয়ারী নির্বাচনে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজগুলি সমপন্ন করবেন। কাজেই আমাদের সকলের দায়িত্ব সাত জানুয়ারী পরিবারের সকল ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেব এবং অন্যদেরকে উৎসাহিত করব। ভোট দানে যদি কেউ বাঁধা দিতে আসে তাহলে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরে তুলে দিব। কোন পরাজিত শক্তি আমাদের এগিয়ে যাওয়া বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার সুযোগ দেবনা। এটাই হোক আমাদের অঙ্গিকার। জাতির জনক শেখ মুজিব , জাতীয় চারনেতা , জাতির জনকের পরিবারের সকল শহীদের, মুক্তিযুদ্বের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শ্রদ্বা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় । সকল বক্তারা উল্লেখ করেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার পক্ষে রায় দেয়ার বিকল্প নেই ।