1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আর নেই বগুড়া সদরে ৩ হাজার ১০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ পতেঙ্গায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেে নেতা আতিয়ার রহমান হাবু আটক আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিমুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি

রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক হাসপাতাল) এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম আনুষ্ঠানিকভাবে এ লাইব্রেরির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিল রায়হান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ড্যাব রাজশাহী জেলার সেক্রেটারি ডা. মনোয়ার তারিক সাবু, বিএসএ-সিসিপিপি রাজশাহীর সহ-সভাপতি ডা. মোঃ আবুল হাসনাত ডাবলু এবং বিএসএ-সিসিপিপি রাজশাহীর সাধারণ সম্পাদক ও রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী, নার্সিং কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগ-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চতর চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ একাডেমিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়ন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন, গবেষণামূলক কার্যক্রম পরিচালনা এবং পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

বিশেষ করে এনেসথেসিয়া, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও পেইন মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা শাখায় আধুনিক জ্ঞান ও গবেষণার বিকল্প নেই। এ ক্ষেত্রে নতুন লাইব্রেরিটি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে আধুনিক ও জ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও লাইব্রেরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD