1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নিপা ভাইরাস সংক্রমণ থেকে সাবধানে থাকার জন্য চিকিৎসকগণের পরামর্শ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

নিপা ভাইরাস সংক্রমণ থেকে সাবধানে থাকার জন্য চিকিৎসকগণের পরামর্শ।

__________রাজশাহী ব্যুরো

NiV অর্থাৎ নিপা ভাইরাস হল একটি ভাইরাস যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে (একটি জুনোসিস); ভাইরাসের প্রাকৃতিক হোস্ট হল ফল বাদুড়। বেশিরভাগ মানুষের সংক্রমণ অসুস্থ প্রাণী, বিশেষ করে শূকর এবং বাদুড় বা তাদের পরিবেশের সাথে সরাসরি যোগাযোগের ফলে হয়, যা ভাইরাস দ্বারা দূষিত হয় ।

সংক্রামিত ফলের বাদুড়ের প্রস্রাব/লালা দ্বারা দূষিত ফল বা ফলের পণ্য (যেমন কাঁচা খেজুরের রস) খাওয়া বা পান করাও সংক্রমণের একটি সম্ভাব্য উৎস ।
সম্প্রতি পাবনার ১৮ বছরের একজন তরুণ পাঁচ দিন আগে খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অদ্য ২৩ ডিসেম্বর শনিবার ভর্তি হয়েছে। নিপাহ ভাইরাসের জন্য রাজশাহী মেডিক্যালের ৩০ নম্বর ওয়ার্ডকে নিপাহ ডেডিকেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করেছে । উক্ত রোগীকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ।
চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই ও প্রটেকশন রয়েছে বলে জানা যায় ।

চিকিৎসকরা জানান, ভুলেও কেউ যেনো খেজুরের রস কাঁচা পান না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে । নিপাহ ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে অন্য মানুষে ছড়ায় এবং এ রোগের কোনো ওষুধ নাই বলে জানা যায় ।

এনআইভি মারাত্মক এনসেফালাইটিস সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। গুরুতর সংক্রমণের চিকিৎসার জন্য চিকিৎসার নিবিড় সহায়ক যত্নের প্রয়োজন বলে চিকিৎসকগণ জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD