1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নেত্রকোনা -৪ আসনের মনোনয়ন বঞ্চিত নেতা মমতাজ হুসেন চৌধুরীর কিছু কথা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

 

নেত্রকোনা -৪ আসনের মনোনয়ন বঞ্চিত নেতা মমতাজ হুসেন চৌধুরীর কিছু কথা

_______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬০ নেত্রকোণা -৪ ( মদন,মোহনগন্জ, খালিয়াজুরি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বন্চিত হওয়ার পর মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হননি,যদিও এ নির্বাচনে অংশগ্রহনের সুযোগ রেখে দলীয় সিদ্বান্ত বলবৎ আছে । উল্লেখ্য , তিনি দীর্ঘ তিন দশক যাবৎ তৃনমুল পর্যায়ে জনকল্যানমুলক কাজ সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গ্রাম গন্জে , হাট বাজারে কাজ করে যাচ্ছেন । তাছাড়া স্থানীয় লোকজনকে নিয়ে প্রতিনিয়ত তিনি উঠান বৈঠক করে থাকেন । নেত্রকোনা – ৪ আসনের প্রার্থী তালিকায় অধিকতর জনপ্রিয় বলেই সর্বমহলে গুন্জন রয়েছে ।
মদন উপজেলার আওয়ামী পরিবারের সন্তান ও প্রচুর আত্মীয় স্বজন বেষ্টিত এলাকায় নিজস্ব ভোট ব্যাংক ও শক্তিশালী বলয় থাকা স্বত্বেও মনোনয়ন বন্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থী হননি। প্রসঙ্গত ২০০৮, ২০১৩,২০১৮ এর সংসদীয় নির্বাচনে ও ২০২৩ এর উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত মমতাজ হুসেন চৌধুরী দলের জন্য অনুরুপ কাজ করে আসছেন ।
বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন চৌধুরী নেত্রীর দলীয় সিদ্ধান্ত মেনেই দলের জন্য কাজ করে যাচ্ছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থা থেকে দেশ বিদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকেও একবারের জন্যও তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাননি । তারপরেও উনি কখনও দলের সাথে বিরোধিতা করেননি । এমনকি তিনি নেত্রীর সিদ্ধান্ত মেনে কাজ করে যাচ্ছেন ।
তার সার্বক্ষণিক একটায় চিন্তা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্বভাবে কাজ করার বিকল্প নেই। একটি গোষ্ঠী নির্বাচনকে বাতিল করার জন্য পায়তারা করছে,এ সময় সবচেয়ে বড় মিশন নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক সকলের সহযোগীতা , এর একটাই কারন নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই । শেখ হাসিনা জিতলে সারা দেশ জিতবে । স্মার্ট বাংলাদেশ গঠনের নিমিত্তে মুক্তিযুদ্বের পক্ষ শক্তিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি সকলের প্রতি আহ্বান জানান ।ফ্রেন্ডস অব বাংলাদেশ ( জেদ্দা মহানগর আওয়ামী লীগ , জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত কমিটি ) সাবেক সাধারন সম্পাদক , তিন বারের সাবেক সফল সভাপতি , জেদ্দা আওয়ামী পরিবারের অন্যতম সিনিয়র সদস্য , বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির নির্বাচিত তিন বারের সদস্য , বিশিষ্ট সংগঠক , সমাজসেবক , মানবতার ফেরিওয়ালা , কর্মী বান্ধব নেতা , সাবেক ছাত্রনেতা ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী দীর্ঘদিনের রাজনীতির অংশীদার হয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬০ নেত্রকোণা ৪ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় জেদ্দা আওয়ামী পরিবার তথা পাঁচ লক্ষ জেদ্দা প্রবাসীদের পক্ষ থেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হয়েছে । মমতাজ হুসেন চৌধুরী মনে করেন , “কথাই নয় কাজে হবে পরিচয় ” জনগণ পাশে থাকলে নিশ্চিত আওয়ামীলীগের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না । তার আগে যে জনসমর্থন ছিলো, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় একইভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা করে এবং এলাকার জনগণের সুখ দুঃখের সঙ্গী হওয়াতে বর্তমানে তার বিপুল জনপ্রিয়তা দেখা যায় । জনগণ মনে করে, মমতাজ হুসেন চৌধুরীর বিকল্প কোনদিন সৃষ্টি হবে না ।
সরেজমিন গিয়ে দেখা যায় , নেত্রকোনা – ৪ আসনে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে মমতাজ হুসেন চৌধুরী একজন ক্লিন ইমেজের ব্যাক্তি । তিনি নিজ খরচে বিভিন্ন দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রাখার জন্য শীর্ষে অবস্থান করছেন । তিনি সংসদীয় আসনের গুরুত্বপূর্ন হাট বাজারসহ বিভিন্ন সড়কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন প্রগতির বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে প্রকাশ করেছেন । মনোনয়ন বঞ্চিত এই নেতা সার্বক্ষণিক বলেন, এই সরকার,দিন বদলের সরকার । প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন । বিদ্যুতের আলোতে পড়ার জন্য বিনামূল্যে বই বিতরণ করেছেন । শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান । এমন ভালো মানুষ পাওয়া খুব কষ্টসাধ্য , দীর্ঘদিনের রাজনীতি করা এইসব লোক মনোনয়ন বঞ্চিত হলে একদিন ভালো মানুষগুলো দল থেকে হারিয়ে যাবে বলে অনেকের ধারণা । এলাকাবাসীর একটাই চাহিদা মমতাজ হুসেন চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করা হলেও তাকে তার সন্মান রক্ষার্থে এমন এক পদে অধিষ্ঠিত করা হোক , যাতে করে এলাকার মানুষ হারিয়ে না যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD