1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

সাভারে আনন্দ র‍্যালীতে অংশ নিয়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে যুবকের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

সাভারে আনন্দ র‍্যালীতে অংশ নিয়ে ট্রাকের
চাকায় পিষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপটার অভি খায়রুল ইসলাম

সাভারে একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে
মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে তার সাথে থাকা আরও দুই যুবক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ
এলাকার কবরস্থান মসজিদের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে।’নিহত ওই যুবকের নাম মোঃ সাকিব (২১)। সে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কিরণ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদনির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ঢাকা-১৯ আসনথেকে সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের নাম ঘোষনা করা হয়েছে। এই
খুশিতে সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল,পিকআপ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মহাসড়কের আনন্দ র‍্যালী করে। এসময়
ডাঃ এনামুর রহমানকেও ওই মিছিলে দেখা গেছে। একপর্যায়ে মোটরসাইকেল বহর নেতাকর্মীরা তালবাগ এলাকায় ডাঃ এনামের বাড়ির সামনে আসলে ঢাকা
থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৫-৩৩৬০)সাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় সাকিবের পেছনে থাকা দুই যুবক ছিটকে দূরে পড়ে গেলেও মোটরসাইকেলসহ সাকিব সড়কে পড়ে যায়।
পরবর্তীতে ট্রাকটি সাকিবের মাথার উপর দিয়ে চলে গেলে তার মাথা থেতলে সড়ক জুড়ে মগজে ভরে যায়। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, সাভার হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটকের পাশাপাশি নিহত ওই
যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রাস্তা থেকে ট্রাকটি সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD