1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে নেতা কর্মীদের মুক্তি চেয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

রাজশাহীতে নেতা কর্মীদের মুক্তি চেয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন

________ রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ২৮ অক্টোবরের পর থেকে ১৩শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। রাজশাহী জেলা ও নগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরনো মিলিয়ে ৪০ টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার (২৫ নভেম্বর ) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এতথ্য তুলে ধরেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী। বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে। কোন নেতাকর্মীকে ভুয়া মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার না করার জন্য আহ্বান জানান । আমরা রাজশাহী মহানগর ও জেলার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি এবং একই সাথে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকারের সু-বুদ্ধির উদয় হবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ , দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নির্যাতন নিপীড়ন বন্ধকরে জনগণের দাবীর মুখে পদত্যাগ করে দেশে শান্তি ফিরিয়ে আনবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD