1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোদাগাড়ী উদপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

গোদাগাড়ী উদপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

জিয়াউল কবীর স্বপন:
জেলা প্রতিনিধি ,রাজশাহী

রাজশাহী জেলার গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যাইনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।

বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।

এই পেট্রোল বোমায় বাসটি পুড়ে যায়। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান।

এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল থেকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি।

দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD