1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদী-৩ আসনে নৌকার হাল ধরতে চান ফজলে রাব্বি খান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৮৯ বার পঠিত

নরসিংদী-৩ আসনে নৌকার হাল ধরতে চান ফজলে রাব্বি খান

মাহবুব খান,নরসিংদী: আওয়ামী লীগের মনোনয়নে আসতে পারে ব্যাপক চমক। এদিকে, দলীয় অধিকাংশ নেতাকর্মী ও এলাকাবাসীও ঠিক এমনটাই প্রত্যাশা করেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে এবার নৌকা প্রতীক নিয়ে লড়তে মাঠে দিনরাত সক্রিয় রয়েছেন তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: ফজলে রাব্বি খান।

জানা যায়,ফজলে রাব্বি খান আওয়ামী লীগের একজন ত্যাগী, পরিশ্রমী, সৎ ও সজ্জন সংগঠক হিসেবে পরিচিত।তার পিতা শহীদ রবিউল আওয়াল খান কিরণ ছিলেন সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ও চাচা শহীদ হারুনুর রশীদ খান ছিলেন আমৃত্যু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৫ বছরের সফল সভাপতি। তার বাবা ও চাচার প্রতি রয়েছে এই সংসদীয় আসনের মানুষের অসীম ভালোবাসা,যে কারণে তিনি এতোটা জনপ্রিয় বলে সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে।

ফজলে রাব্বি খান, শেখ হাসিনার ২০৪১ স্মার্ট বাংলাদেশের ভিশনকে সামনে রেখে নিজ সংসদীয় নরসিংদী-৩ আসনে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
তিনি বিগত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের স্থিরচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে ২০২৪ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে টানা চতুর্থ মেয়াদে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করে আসছেন।

এদিকে, নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি এই প্রথমবারের মতো দলীয় মনোনয়ন চাইবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করলে জনগণ আগামী নির্বাচনে নরসিংদী-৩ আসনে আমার পক্ষে ব্যাপক গণজোয়ারের সৃষ্টি করবে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার বিজয়ে একজোট হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD