1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুসের ট্রাফিক রুট নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

সজীব খান,চাঁদপুর প্রতিনিধিঃ

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জশনে জুলুস ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবনাদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

 

শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়। নাতে রাসুল (সা.) পরিবেশন ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

 

আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর মহান আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

শোভাযাত্রা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD