1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

 

চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ  

 

চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র জুবলী রোড শাখা থেকে জালিয়াতির আশ্রয় নিয়ে ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ এবং দুবাই, যুক্তরাজ্য ও আমেরিকা পাচারের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসির বিরুদ্ধে পৃথক ৩টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীকেও আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের আইনজীবী মোকাররকম হোসাইন এ তথ্য জানান

জানা গেছে, জাল কাগজপত্র দেখিয়ে কোনো প্রকার পণ্য ক্রয়-বিক্রয় না করেই মোট ৫০০ কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে গৃহীত ১৪১ কোটি ২০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও ইউএই, ইউকে, ইউএসএসহ বিভিন্ন দেশে পাচার করা হয়

২০ মার্চ ২০১৮ তারিখে ইসলামী ব্যাংক জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১টি ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

 

৪ এপ্রিল ২০১৮ থেকে ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, কামাল বাজার শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ১৭টি ডিলে মোট ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি অনুমোদিত হয়েছে।

 

এ ছাড়া ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ৬ আগস্ট ২০২০ থেকে ২৮ মার্চ ২০২১ মেয়াদের মধ্যে আরামিট সিমেন্ট পিএলসি-এর আবেদনের প্রেক্ষিতে ইউসিবি পিএলসি, সদরঘাট শাখার গ্রাহক ‘ইম্পেরিয়াল ট্রেডিং’-এর নামে ৯টি ডিলের মাধ্যমে গ্রাহকের ইকুইটি ৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়া অবশিষ্ট ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটির অনুমোদন দিয়েছে কমিশন

 

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার, জালিয়াতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করা হচ্ছে

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক পরিচালক বশির আহমেদ, আর এক ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ওরফে রনি, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক এম এ সবুর, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী এবং রোকসানা জামান চৌধুরী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD