1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

আপনার আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত একটি জীবন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

 

আপনার আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত একটি জীবন

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

“মানুষ-মানুষের জন্যে, জীবন-জীবনের জন্যে, একটু সহানুভূতির জন্যে ক্যান্সারে আক্রান্ত ছেলে রুমান(২৩)কে আর্থিক সহায়তা দিয়ে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বিধবা মাতা। রুমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের গরুহাটির নদীর পাড়ের বাসিন্দা এবং মৃত আব্দুল বারিকের ছেলে।

৩ভাই, ২ বোনের মধ্যে রুমান সবার ছোট। সহায়- সম্বল ও ভিটেমাটি ছাড়া রুমানের দিনমজুর বাবা আব্দুল বারিক গত ৭/৮ বছর আগে মারা গেছেন। রুমানের বিধবা মাতা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজের পাশাপাশি শ্রমিকেরও কাজ করেন। গত ৬/৭ মাস আগে রুমানের শারীরিক সমস্যা দেখা দিলে তার বিধবা মাতা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেয়। এতে কয়েকদিন কোনমতে স্বাভাবিক থাকলেও পরে আরো শরীর খারাপ হলে পূণরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানেও কোন কাজ না হলে রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে রুমানের প্রতিবেশীদের সহযোগীতায় রুমানকে নিয়ে তার বিধবা মাতা ময়মনসিংহে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নেন। তিনি যাবতীয় পরিক্ষা নিরীক্ষা শেষে রুমানের শরীরের তিন স্থানে ক্যান্সারের নমুনা নিশ্চিত হয়ে তাকে দ্রুত থেরাপি দিতে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যয়বহুল এই থেরাপি দেয়ার টাকা না থাকায় রুমানের বিধবা মাতা রুমানকে নিয়ে বাড়ী ফিরে আসেন। থেরাপি না দিয়ে বাড়ীতে আসার পর যতই দিন যাচ্ছে, রুমানের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে।

এমতাবস্থায় রুমানকে বাঁচাতে তার সহায়-সম্বল ও ভিটেমাটিহীন বিধবা মাতা সমাজের অর্থবান ও বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন। আপনার দেয়া অর্থে বেঁচে যেতে পারে একজন টকবগে যুবক।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, রুমানকে যতদ্রুত সম্ভব থেপারি দিয়ে নিয়ন্ত্রনে রাখা দরকার। সময়মতো থেরাপি দিতে না পারলে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে।

এ অবস্থায় শারীরিক ও মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে রুমান ও তার বিধবা মাতা। যদি কোন সহৃদয়বান, অর্থবান ও বিত্তবান রুমানকে আর্থিক সহায়তা করতে রুমানের পানসোনাল বিকাশ নম্বরে -০১৯০৯-৯০৫৮৮৯ যোগাযোগ করতে রুমানের বিধবা মাতা সকলকে অনুরোধ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD