1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনা -আটপাড়া সড়কের মেরামতের কাজ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

নেত্রকোনা -আটপাড়া সড়কের মেরামতের কাজ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

পল্লী সড়ক মেরামত কর্মসূচীর আওতায় নেত্রকোনা-আটপাড়া ব্রজের বাজার জিসি সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

নেত্রকোনা -২ (সদর ও বারহাট্টা) আসন সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে আজ রবিবার দুপুরে ইসলামপুর মোড়ে এই কাজের শুভ উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা এল জি ই ডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো আল আমিন সরকার, জেলা আওয়ামীগের উপদেষ্টা গাজী কামাল সহ আওয়ামীলীগে অঙ্গ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ।

নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন এই রাস্তাটি দীর্ঘদিন যাবত খানা খন্দ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাচ্ছিল।
মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার
পরে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যায়ে রাস্তাটির মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
আশা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাস্তার নির্মাণ কাজ শেষ হবে। সড়কটির মেরামতের কাজ শেষ হলে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD