1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীজুড়ে আওয়ামী লীগের প্রচারণা, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন নড়াইলের কালিয়ায় নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। অভিযান শেষে জব্দ তালিকা তৈরি করে সেগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ককটেলগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো তাজা বা সক্রিয় অবস্থায় আছে কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD