1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের বগুড়া সফর সফল করতে মোকামতলায় বিএনপির ব্যাপক প্রস্তুতি, দুই ইউনিয়নে সভা ও ওয়ার্ড কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ। ফেনীর ফুলগাজী কাঁচাবাজারে হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগে বাজারের সিন্ডিকেট ভাঙার সক্ষমতা দেখানোর দাবি (এনসিপি) ফেনী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক। শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটাররাও।

 

গতকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় বটতলী নামক স্থানে দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

 

এছাড়া স্থানীয়ভাবে পাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটির তালিকাও সামনে এসেছে। এসব কমিটিতে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কমিটির তথ্য রয়েছে।

 

তথ্য সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কমিটির তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক।

 

স্থানীয় বিএনপির একাধিক নেতার অভিযোগ, ‘বিগত সময়ে তারা নির্যাতনের শিকার হয়েছে। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক। তারা এর তীব্র নিন্দা জানিয়েছে।

 

বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী মাসুদ পারভেজের সাথে বিষয়টি জানতে চাইলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD