রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটাররাও।
গতকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় বটতলী নামক স্থানে দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয়ভাবে পাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটির তালিকাও সামনে এসেছে। এসব কমিটিতে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কমিটির তথ্য রয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কমিটির তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক।
স্থানীয় বিএনপির একাধিক নেতার অভিযোগ, ‘বিগত সময়ে তারা নির্যাতনের শিকার হয়েছে। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক। তারা এর তীব্র নিন্দা জানিয়েছে।
বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী মাসুদ পারভেজের সাথে বিষয়টি জানতে চাইলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM