
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
আগামী ৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে মোকামতলা উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলার স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টা ইউনিয়নের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এসব সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদ হোসেন (তৌফিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোকামতলা পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, পৌর বিএনপির সদস্যসচিব আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, ওসমানী গণি আকন্দ ও রুহুল আমিন (ফটু)।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল। তিনি তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুত থাকা এবং দলীয় কর্মসূচি সফল করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্যসচিব উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন ও সদস্যসচিব বিপ্লব প্রামানিক উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ মিল্টন মিজু, যুগ্ম আহ্বায়ক সাদিক প্রামানিক, শাহরিয়ার হাসান জিহাদ ও মাসুম মিয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মোকামতলা পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী সানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব রাজন, রায়হান আলী, রাকিবুল হোসেন, সাগর আহম্মেদ, কিরন খান, সদস্য সাজু মিয়া ও সদস্যসচিব সোহেল আহম্মেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ ডিসেম্বরের সফরকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন উপস্থিত নেতারা।
সভা শেষে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।