1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাইমচরে সরকারি বীজ বিক্রি, জরিমানা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি বালিয়াডাঙ্গী ইউএনওর সঙ্গে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই দালাল আটক, ভারতীয় মদ ও ১১২ বোতল সিরাপ উদ্ধার ছাত্রলীগ নেতাকে ধরা নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে আটকে নির্যাতন, দুই আসামির যাবজ্জীবন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে রাজশাহীতে র‍্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী।

২৫ নভেম্বর দিবসটি উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

র‍্যালিতে অংশ নেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা: নাদিরা বেগম, সেক্রেটারি ডা : মারজানা সাবিহা এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

র‍্যালি থেকে নারীর মর্যাদা রক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সবার সম্মিলিত সচেতনতা, প্রতিবাদ ও প্রতিরোধই পারে নারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD