1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাইমচরে সরকারি বীজ বিক্রি, জরিমানা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি বালিয়াডাঙ্গী ইউএনওর সঙ্গে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই দালাল আটক, ভারতীয় মদ ও ১১২ বোতল সিরাপ উদ্ধার ছাত্রলীগ নেতাকে ধরা নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে আটকে নির্যাতন, দুই আসামির যাবজ্জীবন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয়ে নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সংবাদদাতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অবজারভারের সংবাদদাতা মো. নূর আলম পুলক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আশরাফুজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইনের চোখের সংবাদদাতা আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাতীর সংবাদদাতা নুরুল্লাহ, বাংলাদেশ সমাচারের সংবাদদাতা রাব্বি হাসান রাজ, দৈনিক কালবেলার সংবাদদাতা রাজু, বার্তা বিচিত্রার সংবাদদাতা আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয়ের সংবাদদাতা আশরাফুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার সংবাদদাতা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজাহান প্রধান, আনসার শাহ ও আশরাফুল ইসলাম (বোদা সদর ইউপি) প্রমুখ।

 

সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD