1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাইমচরে সরকারি বীজ বিক্রি, জরিমানা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি বালিয়াডাঙ্গী ইউএনওর সঙ্গে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই দালাল আটক, ভারতীয় মদ ও ১১২ বোতল সিরাপ উদ্ধার ছাত্রলীগ নেতাকে ধরা নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে আটকে নির্যাতন, দুই আসামির যাবজ্জীবন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই দালাল আটক, ভারতীয় মদ ও ১১২ বোতল সিরাপ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

মহেশপুর( ঝিনাইদহ) সংবাদদাতাঃ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতে সহায়তাকারী দুই দালালকে আটক করেছে ৫৮ বিজিবি। এ সময় ভারতীয় মদ ও ১১২ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৮০-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. দবির হোসেন (২৯) কে আটক করা হয়। তিনি খোসালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে দুটি মামলা রয়েছে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১-এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় একটি বোতল মদ ও তিন বোতল সিরাপ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ছাড়া ২৫ নভেম্বর রাত ১টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১-এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের মাঠপাড়া এলাকায় ইছামতি নদীর বাসের সাঁকোর দক্ষিণ পাশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. সজিব হোসেন (২৬) কে আটক করা হয়। তিনি শ্যামকুড় গ্রামের হারুন অর রশিদের ছেলে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের বড় ব্রিজের পূর্ব পাশে রাকিবুলের কলাবাগানে অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান জানান, মাদক ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD